ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ৩:৫৮

নেত্রকোনার মোহনগঞ্জে মো.শহীদ মিয়া (৫০) নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শহীদ মিয়া উপজেলার ৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য। 

আজ শনিবার (২৫ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে হ্যান্ডট্রলিতে করে শহীদ মিয়ার ধান আড়তে নিয়ে যাচ্ছিল চালক। স্থানীয় কয়েকজন মিলে ২-৩ বস্তা ধান হ্যান্ডট্রলি থেকে নামিয়ে রেখে দেয়। পরে রাত ১২টার দিকে এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে শহীদ মিয়ার পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোজজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই মমেক হাসাপাতালে পাঠানো হয়। আজ শনিবার পর্যন্ত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত শহীদ মিয়ার ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের অনেককেই আমরা চিনতে পেরেছি। ভাইয়ের জীবন বাঁচাতে তাকে নিয়ে ময়মনসিংহ চলে যাওয়ায় ওই সময় থানায় অভিযোগ করতে পারিনি। আজ বিকালে গিয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। 

এ বিষয়ে ওসি হাফিজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার