বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সংবাদকর্মী হেনস্তার শিকারের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক দৈনিক গণকণ্ঠের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরী জানান, ২০ এপ্রিল বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় হট্টগোল ও দস্তাদস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে মনোয়ন বাতিল হওয়া এড. ইমন সমর্থিত আইনজীবীদের আক্রমণাত্মক আচরণ থেকে বাঁচতে ভোট কেন্দ্রের দরজা ভেতর থেকে লক করে দেয় নির্বাচন কমিশন।এতে ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক ভোট কেন্দ্রের চেষ্টা করে ইমন সমর্থিত আইনজীবীরা। একপর্যায়ে নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে রাখে তারা। সেখানে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক রাফিউল করিম। গণমাধ্যমকর্মীর পরিচয়পত্র দেখালেও ভিডিও ধারণ করার সময় তাকে ঘিরে ফেলে এবং অশালীন আচরণ শুরু করে। একপর্যায়ে এড. আনিসুল ইসলাম এবং এড.মফিজুর রহমানসহ দুই আইনজীবী এখানে সাংবাদিকদের কাজ কী? এমন প্রশ্ন করে উক্ত সংবাদকর্মীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং মোবাইলের থাকা ভিডিওসহ সকল ডকুমেন্টস মুছে ফেলে এই দুই আইনজীবী, এমন অভিযোগ করেন ভুক্তভোগী সংবাদকর্মী।
এদিকে সাংবাদিক হেনস্তার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় গণমাধ্যম মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই আইনজীবীর হাতে সাংবাদিক হেনস্তার শিকারের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও দেশের স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে স্থানীয় সাংবাদিক সমাজ। এঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি