অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর তুরাগে অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তুরাগের রাজকন্যা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক হজ্জযাত্রী।
অনুষ্ঠানে হজ্জ ও ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন টঙ্গী দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মাসউদুল করিম, রমজান মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান কাসেমী এবং মাওলানা কারী মুহাম্মদ বিন রিফায়াতুল্লাহ। বক্তারা হজ্জের গুরুত্ব, করণীয়-বর্জনীয় এবং সঠিক নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মাদ অলি উল্লাহ।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক হজ্জযাত্রী অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সময় প্রতিটি প্রশিক্ষণার্থীর মাঝে ট্রাভেলস ট্রলি ব্যাগ, একটি ছাতা, হজ্জ গাইড বই এবং এহরামের ঝুলানো ব্যাগ বিতরণ করা হয়।
শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ