মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ
মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ করে তা ব্যবহার করারও অভিযোগ রয়েছে। তবে ভূমি প্রশাসন বলছে, আদালতের নিষেধাজ্ঞা ও জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় উক্ত জমিতে কোন পক্ষকেই কিছু করতে দেওয়া হবে না।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া বাজারে ১২৩৭ নং দাগের ২ শতাংশ জমি এসএ এবং বিআরএস দলিল ও রেকর্ড মূলে মো.সাইদুর রহমান মিয়া মালিক রয়েছেন। কিন্তু ওই জমিতে একই এলাকার হাশেম মাতুব্বরের ছেলে মান্নান মাতুব্বর ও ফজল শেখের ছেলে শহীদুল ইসলাম গংরা জোর পূর্বক প্রভাব খাটিয়ে উক্ত জমিতে একটি দোকান ঘর নির্মাণের চেষ্টা করেন। নিরুপায় হয়ে জমির মূল মালিক মো.সাইদুর রহমান মিয়া মাদারীপুর আদালতে জমির মালিকানা স্বত্ব দাবী ও জবর দখল রোধ করার জন্য একটি মামলা দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে একটি দোকান ঘর নির্মাণ করে তা ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই বিষয়ে ভুক্তভোগী মো.সাইদুর রহমান মিয়া বলেন, ‘শিরখাড়া বাজারের সাথেই আমার নামে এসএ এবং বিআরএস দলিল ও রেকর্ড মূলে ২ শতাংশ সম্পত্তি আমি দীর্ঘদিন ধরেই ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে স্থানীয় কয়েকজন ব্যক্তি মিলে আমার জমিতে জোর করে দোকান ঘর নির্মাণ করেছে। আমি এই বিষয়ে আদালতে মামলা দায়ের করলেও তারা দোকান ঘর নির্মাণ বন্ধ না করে তা এখন বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। আমি আদালতের কাছে এই ঘটনার ন্যায় বিচার চাই।
অভিযোগের বিষয়ে শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইদুর রহমান মিয়া জমির মালিকানা দাবী করে আদালতে মামলা দায়ের করেছে। সে যদি আদালত থেকে রায় পায়, তাহলে আমরা জমি ছেড়ে দেবো।
এই বিষয়ে শিরখাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘আমি বিবাদমান জমি পরিদর্শন করেছি। দুই পক্ষকেই কোন ধরনের বিরোধে জড়াতে নিষেধ করেছি। আদালত যেভাবে আদেশ দেবে, সেভাবেই ওখানে কাজ করা হবে। আমি ইতোমধ্যে শহীদুল ইসলামকে ওই দোকান ঘর ব্যবহার না করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছি। প্রয়োজনে লিখিত আদেশও দেবো।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied