নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি প্রথমে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মিড ডে মিলের মান যাচাই এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মান উন্নয়ন না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন।
বিদ্যালয়ে সরবরাহকৃত বনরুটিতে সন্দেহজনক গন্ধ পাওয়ায় দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মিড ডে মিল কর্মসূচির খাবারের মান পর্যবেক্ষণ শুরু হয়েছে এবং কোথাও যেন কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। শিশুদের পড়ালেখার মানও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খাবারের মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তিনি নিজেই সরেজমিনে যাচাই করছেন। এ বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বসহকারে মনিটরিং করছে এবং প্রয়োজনে পুরো কাঠামো পরিবর্তন করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়নের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইংলিশ ও আইভি মিডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক কারিকুলাম তৈরি করা হচ্ছে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ