চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি
চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে গভর্ণিং বডির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। ২৬ এপ্রিল (রবিবার) সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গনে এই কর্মবিরতি পালিত হয়। এসময় শিক্ষকরা জানান, ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি তফশীলের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচনে মাওলানা সোলাইমান ফারুকী, মো. আবদুল মজিদ, মো. সোলাইমান অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হন। একইভাবে শিক্ষকদের ভোটে মো. মো. আবুদল করিম, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ১৪ মাস পর গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত কমিটিতে অভিভাবক সদস্য আবদুল মজিদ, মো. সোলাইমান ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ৩ জনের নাম বাদ দিয়ে নতুনভাবে মো. জসিম উদ্দীন, মো. মুরাদুল ইসলামের নাম দিয়ে অপর একজনের পদ শূন্য রেখে কমিটি অনুমোদন দেয়া হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নির্বাচিত ৩ অভিভাবক সদস্য ও ৩ শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর দিয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে গত ৮ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে মতামত চাইবেন বলে অভিযোগকারীদের জানান। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল আলম ডিসেম্বর মাস থেকে ছুটিতে থাকায় এবং মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুল করিম, নুরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, অবিভাবক সদস্য মজিদ শাহ প্রমুখ
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ