উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা উত্তরার জাইমা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার, হাই কেয়ার হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ও এসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ ইমরান। অনুষ্ঠানে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন (এমপি) বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এই খাতের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি আরও আশ্বাস দেন যে, চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
স্বাস্থ্যসেবা খাতকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে হলে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা করবে বলে তিনি আসস্থ করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার ও বর্তমান সভাপতি আলাউদ্দিন আল আজাদ। বদরুল আলম মজুমদার হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে বলেন, সেবার অংশ হিসেবে অন্তত ১০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এবং রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় না করার আহ্বান জানান।
আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাইভেট হাসপাতালগুলোকে দালালমুক্ত করা জরুরি, এতে সাধারণ মানুষ সহজে সঠিক সেবা পাবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১: মোঃ মজিবুর রহমান আকন্দ (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ)
যুগ্ম সাধারণ সম্পাদক-২: নির্মল পাল (ফাইন্যান্স ডাইরেক্টর, আর.এম.সি. হাসপাতাল লিঃ)
দপ্তর সম্পাদক: ফজলুর রহমান (পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: প্রফেসর ডাঃ মোঃ সালাহউদ্দীন শাহ্ (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব ওয়ান হাসপাতাল লিঃ), আইন বিষয়ক সম্পাদক: মোঃ মশিউর রহমান (ডাইরেক্টর, রেডিকেল হসপিটালস লিঃ), মহিলা বিষয়ক সম্পাদক: মেজর (অবঃ) ডাঃ কাজী সুরাইয়া বেগম (ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনল্যান্ড হসপিটাল লিঃ), নুর মোহাম্মদ খান জিন্না (এক্সিকিউটিভ ডাইরেক্টর, হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ), সুমন পাটওয়ারী (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতাল (প্রাঃ) লিঃ), মমিনুল হক (মমিন) (নির্বাহী পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ), KC হাসপাতালে CEO ডাঃ শাহজাহান বিশ্বাস , নিয়ামাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম শরীফ, ইউরো ল্যাব হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক সাইদুর রহমান সহ প্রমুখ। এছাড়া হসপিটালের পক্ষে উপস্থিত ছিল, আইচি হসপিটাল , এস্টার হসপিটাল , মেরিন হসপিটাল USB হসপিটাল , আর্ক হসপিটাল ওমেগা হসপিটাল।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন