চন্দনাইশে চলতি বছরে মাটি কাটা বন্ধ করতে এমপির আহবান
চট্টগ্রাম চন্দনাইশে দিন দিন বেড়েই চলেছে মাটি ও পাহাড় কাটার মহা উৎসব। এইসব মাটি ও পাহাড় কাটার কারণে প্রতিনিয়তে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে সর্বত্র জায়গায়। বর্তমানে অতিরিক্ত মাটি কাটা কারণে (বিশেষ করে ফসলি জমির উপরিভাগ) পরিবেশের মারাত্মক ক্ষতি করে, যা মাটির উর্বরতা নষ্ট করে, বাস্তুতন্ত্র ধ্বংস করে এবং খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি করে। যার ফলে পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে,চারদিকে ধূলিদূষণ ও বায়ুদূষণ বাড়ছে এবং এলাকার জনজীবন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। দূষিত পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এইবার চন্দনাইশে ইটভাটা মালিকদের ডেকে মাটি কাটা বন্ধ রাখতে আহ্বান জানান চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। গতকাল উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে মালকিদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহবান করেন। এসময় তিনি বলেন,আপনারা আপাতত এ বছর মাটি কাটা বন্ধ রাখেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, এখন থেকে কেউ যেন আপনাদের হয়রানি করতে না পারে,সে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সকলকে দুইহাত তুলে ওয়াদা করতে হবে এখন থেকে আপনারা আপাতত এই বছর আর মাটি কাটবেন না। তিনি আরও বলেন ‘আজ থেকে কেউ কোনো ধরনের এক টাকাও চাঁদা দেবেন না। কেউ যদি চাঁদা দাবি করে তাহলে আমাকে সরাসরি জানাবেন। আমি তাঁর বিরুদ্ধে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া নেবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু এবং ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আবদুর রহিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক
রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
খাল খনন করতে নেমে গেলেন পার্বত্য মন্ত্রী
মনপুরায় জমি নিয়ে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলা: বসতবাড়িতে ভাঙচুর, আহত একাধিক
চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত
নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার
অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী
বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল