নাাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে হামলা চালিয়ে এক বসতবাড়ী দখলে নেওয়ার চেষ্টা এবং
বিভিন্ন ভাবে হুমকির অভিযোগ উঠেছে ফজর আলী গং এর বিরুদ্ধে। নাগেশ্বরী পৌরসভার বানুর
খামার এলাকায় এ ঘটানা ঘটে। ২৫এপ্রিল শনিবার সকালে মহির উদ্দিনের পুত্র ফজর আলী সহ কিছু
ভুমিদস্যুরা জোরপূর্বক জমি অবৈধ ভাবে দখল করে । ভুত্তভোগী ফজলুল হক, ফরিদুল ইসলাম ও
প্রতিবন্ধি জাহাঙ্গীর আলম বলেন ৫৬ বছর থেকে বসতভিটার জমি ভোগ দখল করে আসছি আমারা।
সেই বসতভিটা জমিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে
আসছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে গেলে সন্ত্রাসী দ্বারা বাধা প্রদান করে, শুধু তাই
নয় আমার বাড়ীতে হামলা করে আমার মা ও মেয়েকে আবরুদ্ধ করে রাখে হামলাকারীর নেতা ফজর আলী
গং। বর্তমানে বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছেনা বলেও জানান পরিবারটি। তারা অবৈধ ভাবে জমি
দখলের চেষ্ঠা চালায় এবং টিন দিয়ে আমার জায়গা অবৈধ ভাবে দখল করে আমাদের ইট দিয়ে দেয়াল
তৈরী করে। এ বিষয়ে এলাকায় কয়েক বার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এ ব্যাপারে
কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল
জামান জানান এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায়নি,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied