ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
জানাশোনা ও ঘনিষ্ঠতার পর দুই ঠিকাদার বন্ধু একসাথে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করেছিলেন। সুযোগ বুঝে সহজ সরল ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছেন চালাক চতুর ঠিকাদার বন্ধুটি। এমনই অভিযোগ এনে চলতি মাসের ২০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেনাল কোডের ৪০৬/৪২০/১০৯ ধারায় কাউতলী এলাকার মৃত মালু মিয়ার পুত্র মোস্তফা কামাল (৫৩) ও মোস্তফা কামালের পুত্র রাসেদ খান উৎসব (২৩) এর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ঠিকাদার ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের মৃত আনু মিয়ার পুত্র মোঃ আলমগীর। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বিবাদী উল্লেখ করেন, পূর্বে জানাশোনার সূত্রে একসাথে দুজনে ব্যবসা শুরু করে নাসিরনগরে একটি জায়গা, মাধবপুর মডেল মসজিদ ও আখাউড়ায় ২টি ব্রীজের জন্য বিনিয়োগ করেন। এর মধ্যে ২০২২ সালের পহেলা জুন থেকে ২০২৩ সনের নভেম্বরের ০২ তারিখ পর্যন্ত বিভিন্ন তারিখে বাদী আলমগীর সর্বমোট ২ কোটি ৮১ লাখ টাকা বিবাদী মোস্তফা কামালের হাতে দেন। পরবর্তীতে ২০২৫ সনের ২৫শে জুন বাদী-বিবাদীগণ চূড়ান্ত হিসাব করেন। হিসাব-নিকাশ শেষে ২৫ শতাংশ শেয়ারের হিসাবে বিবাদীর নিকট ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা লভ্যাংশ পাওনা হন বাদী। বিনিয়োগ ও লভ্যাংশ মিলিয়ে বাদী বিবাদীর নিকট পাওনা হন ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে কোনো টাকা-পয়সা না দিয়ে ওইদিনই বাদী ২ কোটি ৮০ লাখ টাকা পাওনা মর্মে বিবাদী তার নিজের প্রতিষ্ঠানের প্যাডে উল্লেখ করে স্বাক্ষর করে দেন। বাকি ২ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া বা এর সমর্থনে কোনো কাগজপত্র না দিয়ে ঘুরাইতে থাকে। কয়েকবার তারিখ দিয়েও বিবাদী টাকা পরিশোধ করেনি বা কোন কাগজপত্রও দেয়নি। উল্টো বাদীর নিকট থাকা তার স্বাক্ষরযুক্ত প্যাড হস্তগত করতে বিবাদীদ্বয়ের নানা পরিকল্পনা ও ষড়যন্ত্রে কোনঠাসা হয়ে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আদালতের শরনাপন্ন হন বাদী আলমগীর।
বিবাদী মোস্তফা কামালের সাথে এ বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য গ্রহণ করা যায়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
Link Copied