ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৪:৫০

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ইমরান ওরফে কলা ইমরান (৩৫)কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-১১।
র‍্যাব জানায়, গত ৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে টঙ্গীর হিমারদিঘী এলাকার একটি র‍্যাকেট খেলার মাঠে ভিকটিম শাহরিয়ার সাজ্জাত (২৮)-কে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ইমরানসহ তার সহযোগীরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভিকটিমের মা সাজেদা হক বাদী হয়ে ৭ জানুয়ারি টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচিত হলে আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র‍্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২৬ বিকেলে নরসিংদীর শিবপুর থানার সিয়াম সুপার মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র‍্যাব আরও জানায়, তার বিরুদ্ধে এর আগেও টঙ্গী পূর্ব থানায় চাঁদাবাজির একটি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী