ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৫:২৫

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এর দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টা ১০ মিনিটে থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে মোঃ আল জাবের তুষার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুষার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৩৭, তারিখ: ২৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার