ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
পঞ্চগড়ের বোদায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে বোদা থানা পুলিশ|
জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বেংহারী সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলের দোতলায় পড়ার কথা বলে নিয়ে যায়, সেখানেই শ্লীলতাহানী করে| পরে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানায়| শিশুটির মা তার ¯^ামীকে বিষয়টি জানালে ছাত্রীর বাবা মা সহ স্থানীয় মানুষ স্কুলে উপস্থিত হলে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার বিরুদ্ধে শাস্তির জন্য স্লোগান দেয় সাধারণ মানুষ|
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বোদা থানার ওসি সোয়েল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী সহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়| স্থানীয় মানুষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ঘটনা সহ ইতিপূর্বে একাধিক শ্লীলতাহানীর অভিযোগ এনে প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে দাবী দাবা উত্থাপন করেন| উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবী দাবা মেনে নেওয়ার আশ^াস প্রধান করেন|
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষককে শ্লীলতাহানীর অভিযোগে বিদ্যালয়ের কক্ষে আটকের খবর পেয়ে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে| অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে|
এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রথামিকভাবে ছাত্রী ও তার বাবা মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমান কে আটক করে বোদা থানায় নিয়ে আসে| তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে|
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন