ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৫:৪০

 আলোচিত সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়ালকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। তিনি কসবায় দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি।
এর আগে, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউপির শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব