ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ১১:১৩

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত তিনজন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যেই চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, আমাদের এখানে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ে মেহেগুনি গাছ ভেঙে ওদের ঘরের ওপরে এবং তারা গাছের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে সকালে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এবং আমরা ভাঙা ঘর থেকে মরদেহ উদ্ধার করি।

স্থানীয় নুরজাহান বেগম (৫৫) বলেন, আমাদের এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটায় এলাকা জুড়ে শোক নেমে এসেছে। এখন যারা নিহত হয়েছে তাদেরও তো কোনো দোষ নেই। মানুষ নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ঘরে যায়। এখন সেই ঘরের ওপর যদি গাছ ভেঙে পড়ে, তবে মানুষের আর কি করার আছে। এটা আল্লাহ ইচ্ছা।

মেলানন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান  বলেন, রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ ভেঙে ঘরের ওপরে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী