ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ২:২৮

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উন্নয়নমূলক কাজে ব্যাপক কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তত্ত্ববধায়ক প্রকৌশলী পর্যন্ত প্রত্যেককেই নির্ধারিত কমিশন দিতে হয় বলে একাধিক ঠিকাদার জানিয়েছেন। আর এই কমিশন বিলের আগেই নগদে পরিশোধ করতে হয়। হিসাব রক্ষক মোরশেদ আলমকে অগ্রিম ৩ শতাংশ কমিশন না দিলে বিলের দেখা পাওয়া যায় না বলেও জানান। ফলে কাজের মান ঠিক রাখতে পারছেন না ঠিকাদার। এজন্য সরকারের অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। কমিশন বাণিজ্য বন্ধ হলে কাজের গুনগত মান বজায় থাকবে এবং উন্নয়ন টেকসই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই সরকারের বৃহত্তর স্বার্থে কমিশন বাণিজ্যে বন্ধের দাবিও জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য জানিয়েছেন একাধিক ঠিকাদার, তবে কমিশন আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন হিসাব রক্ষক মোরশেদ আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির মাধ্যমে প্রতিবছর প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ পরিচালনা করে সরকার। এই কাজে সংশ্লিষ্ট প্রকৌশলীরা তদারকি করে থাকেন। কিন্তু টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে কাজ শেষ করে বিল আদায় পর্যন্ত সরকারি রাজস্ব (ভ্যাট, ট্যাক্স) ব্যতীত ১০ থেকে ১২ শতাংশ কমিশন দিতে হয়। উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তত্ত্ববধায়ক প্রকৌশলীর টেবিল পর্যন্ত কমিশনের ভাগ পৌছে যায়। কমিশনের বাইরে আবার সাইট ভিজিটের নামে ২ থেকে ১০ হাজার পর্যন্ত খরচ দিতে হয়। এই কমিশনের টাকা দিতে গিয়ে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হন ঠিকাদার। ফলে কিছুদিন যেতে না যেতেই তা নষ্ট হয়ে যায়। সরকারের টাকা খরচ করে আবার মেরামত করতে হয়। এরফলে কতিপয় লোভী কর্মকর্তা সাময়িক লাভবান হলেও সরকারি অর্থ অপচয় হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির কমিশন বাণিজ্য একটি নিয়মিত প্রক্রিয়া হয়ে গেছে। আগে যেমন ছিল, এখনো তেমনই আছে শুধু, ব্যক্তি বদল হয়েছে। স্বভাবটা ঠিক আগের মতই। আগে যেসব চেয়ারে ঘুষ নিত এখনো সেইমভাবেই নেওয়া হয়। কাজের বিল প্রসিড করার সময় হিসাব রক্ষক মো. মোরশেদ আলমকে ৩ শতাংশ কমিশন দিতে বাধ্য করে। অর্থাৎ ১ কোটি টাকার বিলের জন্য ৩ লাখ টাকা ঘুষ আর ৪০০ কোটির জন্য নেয় ১২ কোটি টাকা। এই টাকা অগ্রিম দিতে হয়, না দিলে বিল পাওয়া যায় না। 
তবে ঘুষ বা কমিশন আদায়ের বিষয়টি অস্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রামের হিসাব রক্ষক মো. মোরশেদ আলম বলেন, আমার এখানে কোন কমিশন নেওয়া হয় না। আমি কোন ঘুষ নেই না এমনকি আমি কারো ফাইল আটকে রাখি না। আমার টেবিলে কোন ফাইল পেন্ডিং নাই।
অপর একটি সূত্র জানায়, মোরশেদের মাধ্যমে কমিশন আদায় হলেও তা বিভিন্ন জনের মাঝে ভাগ হয়, তবে কে কত শতাংশ ভাগ পান তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
অপর একটি সূত্র জানায়, আগে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশন বাণিজ্যে অস্থির ছিল ঠিকাদার। অনেকেই ভেবেছিলেন বিএনপি সরকারে আসলে কমিশন বাণিজ্য বন্ধ হবে, আর কমিশন বাণিজ্য বন্ধ হলে সরকারের প্রতিটি টাকার সঠিক ব্যবহার হবে এবং ঠিকাদারাও কাজের মান বজায় রাখতে পারবে। কিন্তু এই সরকারের আমলেও যখন সমানতালে চলে কমিশন আদায় তখন অনেকেই আশাহত হয়েছেন। তবে এখনো তারা মনে করছেন সরকারের উপরমহলের হস্তক্ষেপে এই কমিশন বাণিজ্য বন্ধ করে কাজের মান বজায় রাখতে সঠিক ভূমিকা রাখবে।   
এবিষয়ে জানতে গত রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম নাজমুল করিমের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। আজ (সোমবার) তাঁর সরকারি মোবাইল নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। একই সময়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল চালু থাকলেও কল রিসিভ করেননি এবং মেসেজের জবাবও পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি