ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৪:১৩
ফরিদপুরের মধুখালীতে রাতের অভিযানে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পৌরসভার মেছড়দিয়া তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আলমগীর শেখের ছেলে মো. লাভলু শেখ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হালিম সরদার, এএসআই শিমুল শিকদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মধুখালীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব