পত্নীতলা বিজিবি'র পৃথক অভিযানে ধামইরহাটে ৫০০ পিস নেশার ট্যাবলেট, ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ, আটক-১
পত্নীতলা ব্যাটালিয়ান (১৪) বিজিবি'র অভিযানে ২৫ এপ্রিল রাত্রি ৯ ঘটিকায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আক্কাস আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা মোঃ দিলদারের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ টি মোবাইল ফোনসহ ০১ জন মাদক কারবারী -মোঃ হাসান আলী (২৯), পিতা-মৃত হাফিজুর রহমান, গ্রাম-অমরপুর হঠাৎপাড়া, পোস্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (ধামইরহাট থানার মামলা নং- ৪২, তারিখঃ ২৬ এপ্রিল ২০২৬)।
অপরদিকে ২৫ এপ্রিল ভোর ৫ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাহিসন্তুষ গ্রামের বাসিন্দা মাঈন উদ্দিনের লিচু বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied