রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। আরও বক্তব্য দেন- অ্যাসোসিয়েট সেলস অফিসার রাকিবুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে ডিলার ও রিটেইলার সহ ৬০ জন অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাক সিডের বিভিন্ন জাতের হাইব্রিড ধান, আলু, ভুট্টা, শাক-সবজি সহ ব্র্যাকের উন্নত জাতের ফসল কিভাবে কম কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করা যায় সে তথ্য ও পদ্ধতি তুলে ধরেন।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে খেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার