কাপ্তাইয়ের রেঞ্জার মামুনুরের হাতে উদ্ধার ১৬কেজি ওজনের আইল মাছ
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগের অভিযানে বিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের একটি বাঘা আইল মাছ উদ্ধার করা হয়েছে । পরে রাতে স্থানীয়দের উপস্থিতিতে কেরোসিন তেল দিয়ে মাটিতে গর্ত করে মাছটিকে পুতে ফেলা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সুত্রের খবর পেয়ে কাপ্তাই উপজেলার জেটিঘাট হতে ৪ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাঘা আইল মাছ উদ্ধার করেন।
চট্টগ্রাম দক্ষিণ পার্বত্য বন বিভাগের কাপ্তাই রেঞ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, এটি কর্ণফুলী নদী হতে কোন জেলে শিকার করে বিক্রি করার জন্য আনে। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে সন্ধ্যায় জেটিঘাট হতে মহাবিপন্ন প্রজাতির বাঘাই আইল মাছটি উদ্ধার করে রেঞ্জে নিয়ে আসি।
এটি বাংলাদেশে শিকার,পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এবং এটি লাল তালিকাভুক্ত। রেঞ্জ কর্মকর্তা মামুনুর আরো বলেন - পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর নির্দেশ অনুযায়ী রাত সাড়ে নয়টায় উদ্ধার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলি,কাজটি শেষ করতে করতে ১১টা বেজে গিয়েছিল রাত।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার