ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা: দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের নির্দেশ পূর্ত প্রতিমন্ত্রীর


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১:২৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ড সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

সভায় পূর্বাচল প্রকল্পের চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর প্রক্রিয়া, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা এবং মসজিদ, হাসপাতাল ও স্কুলসহ বিভিন্ন সামাজিক অবকাঠামো নির্মাণের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে পরিবেশসম্মত নগরায়ণ নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আহম্মদ সোহেল মনজুর বলেন, “পূর্বাচল নতুন শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নাগরিকদের সকল আধুনিক সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্পের সকল কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।” তিনি কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার জন্য কর্মকর্তাদের সতর্ক করেন।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম প্রকল্পের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সভায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক ও চ্যালেঞ্জগুলো বাস্তবায়নের কৌশল নিয়ে মতবিনিময় করেন।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি