ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১:৩৭

চন্দনাইশে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা দেশের নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের এক ঝাঁক উদ্যোক্তাদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করেন আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম। ২৭ই এপ্রিল (সোমবার) বাদে মাগরিব চন্দনাইশ পৌরসভাস্থ নিউ মার্কেটে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন কতৃক আয়োজিত কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম। সংগঠনের সদস‍্য কাজী মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম,পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান,শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো.ফোরকান,এয়াকুব নবী সুমন,আবদুর রহিম,শওকত কামাল,আবু জাফর,ওয়াহেদ আলী,শহীদ,রুবেল,নজরুল মোজাম্মেল হাসান প্রমুখ। এসময় অতিথিরা বলেন গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি আত্মপ্রকাশের পর থেকেই তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। এ ছাড়াও নানা মুখি উন্নয়নমূলক কাজ করেন নির্যাতিত,নিপীড়ন,নারীদের নিয়ে কাজ করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার