ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৩:৩৩

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত আফিয়া আক্তার ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই আফিয়াকে মারধর করতেন। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল।

আরও জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান গণমাধ্যম কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার