সাতকানিয়ায় 'মাদককান্ডে' জামায়াত কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে তাদের সাতকানিয়া ও চট্টগ্রাম নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া মাদারবাড়ি (ফররুখ চেয়ারম্যান) বাড়ি এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে সাইফুল ইসলাম (৩১) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার মাওলানা ফয়েজ আহাম্মদের ছেলে ইসমাইল (২৭)।
এর আগে মধ্যরাতে নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে পিচ্চি কামাল নামে এক আসামি ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় কামাল কয়েকমাস জেলে খেটে সম্প্রতি জামিনে বের হয়। এরপর শাহাদাত নিহত শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছে এমনটা দাবি করে আসামিরা তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার চা দোকানের সামনে বসে থাকা অবস্থায় আসামিরা তার উপর অতর্কিত হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে শাহাদাতকে উদ্ধার করে প্রথমে উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শাহাদাতের মৃত্যু হয়।
এদিকে থানা সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও রাজনৈতিকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, নিহত শাহাদাতের মামলায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সত্যপীরের দরগাহ এলাকা থেকে সাইফুল ইসলামকে ও চট্টগ্রাম নগরী থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মোট ৯জনের বিরুদ্ধে এজাহারনামীয় মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন