নবাগত জেলা প্রশাসকের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন
সারা দেশে একযোগে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। মঙ্গলবার ২৮ এপ্রিল জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।
ঢাকা মহানগরীর মোট ১২৭টি কেন্দ্রে এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ এসব পরীক্ষার চতুর্থ দিনের পরীক্ষা নেওয়া হয়। এদিন নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সরাসরি
পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম এড়াতে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সঠিকভাবে চলছে কি না এবং এর মাধ্যমে নজরদারি নিশ্চিত করার বিষয়টি গভীরভাবে তদারকি করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা জেলায় আজ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নিয়মিত শিক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত (শর্ট) সিলেবাসে এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ