ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কেসিসির প্রশাসক রয়েছেন মাঠে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৮-৪-২০২৬ বিকাল ৫:৪

খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা  মঙ্গলবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ অয়োজিত সভায় ইমাম পরিষদ-খুলনার নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দেশব্যাপী হাম-রুবেলায়, বিশেষ করে হামে অনেক শিশু মৃত্যুবরণ করেছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকারও এ বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশের সকল শিশুকে একযোগে টিকার আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করছে। সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক ভূমিকা রয়েছে। সে কারণে মসজিদ-মাদরাসায়, মন্দির ও গির্জায় হামের ক্ষতিকর দিক তুলে ধরে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য তিনি ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, আগামী ২০ মে পর্যন্ত খুলনা মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন চলমান থাকবে। খুলনায় হামের সংক্রমণ হার দেশের অন্যান্য জেলাগুলির চেয়ে কম হলেও মহানগরীতে হাম-রুবেলা টিকাদানের অগ্রগতি সন্তোষজনক। বাকি দিনগুলিতে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সভায় জানানো হয়। হামের সংক্রমণ যেন বৃদ্ধি না পায় এবং আমাদের শিশু সন্তানদের সুস্থ রাখতে ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: আশরাফ আলী, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাংলাদেশ প্যাপ্টিস্ট চার্চ সংঘ-খালিশপুরের সাধারণ সম্পাদক পল প্রশান্ত বিশ^াস, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজনা জলি, বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব সহ মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গীর্জার প্রতিনিধি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৩১নং ওয়ার্ড অফিসে মনোনীত গর্ভকালীন ভাতাভোগীদের মাঝে ফরম বিতরণ করেন। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা কার্যালয় এ গর্ভকালীন ভাতা প্রদান করবে। কেসিসি’র ৩১নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি চুমকি স্যান্নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কেসিসির প্রশাসক রয়েছেন মাঠে

জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: চসিক মেয়র

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

রাজারহাটে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন তানজিলা তাসনিম