৩৫ বছর পার হলেও আনোয়ারার অরক্ষিত উপকূলীয় বেড়িবাঁধের কাজ এখনো চলমান
সেই ভয়াল ২৯ এপ্রিল যা ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় এবং অতিরিক্ত জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী,আনোয়ারা,সীতাকুণ্ড, মিরসরাই,সন্দ্বীপসহ উপকূলীয় এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়।এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষকে হারিয়েছেন উপকূলীয় অঞ্চলের একেক পরিবার এবং প্রায় এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারিয়েছেন।প্রলয়ংকরী এই তাণ্ডবের ৩৫ বছর পরও উপকূলীয় এলাকার অনেক অংশ এখনো অরক্ষিত।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আনোয়ারা উপকূল সুরক্ষায় ২০১৬ সালের ৪২টি প্যাকেজের ২৮০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে কয়েক ধাপে এ প্রকল্পের বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৫৭৭কোটি টাকা। ২৪ সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে।যা এখনো অদৃশ্যমান।কাজ যেগুলো হয়েছিলো সেগুলো দাবিয়ে যাওয়াতে পুরাতন ব্লক সরিয়ে নতুন করে কাজ করা হচ্ছে।
এছাড়া আনোয়ারা উপজেলায় টেকসই বেড়িবাধ নিশ্চিতে ২৪ সালের ২৭ মে নতুন করে ৩৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। কমিটি (একনেক)। যে প্রকল্পটি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন এই বরাদ্দে রায়পুর উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে চার প্যাকেজে ১৯৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বরাদ্দে 'প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড' এর অধীনে দুই প্যাকেজে ৭৫ কোটি টাকা মূল্যের ৬০০ মিটার করে ১২০০ মিটার কাজ চলমান রয়েছে।
শেখ এমদাদুল হক আল মামুন প্রকাশ গুন (বাবু)র দুই প্যাকেজে ৮০ কোটি টাকা মূল্যের ৯৭০মিটার কাজ চলমান রয়েছে। এছাড়া ৪১ কোটি টাকা ব্যয়ে 'তাহের ব্রাদার্স' এর ৫৩০ মিটার কাজ চলমান। এই তিন ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও কাজ বাস্তবায়ন করছেন 'এম এস এম এন্ড জামিল ইকবাল৳। প্রকল্পটির আওতাধীন উপকূলের সাঙ্গু নদী অংশে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী তত্ত্বাবধানে ৪ টি প্যাকেজ এই বরাদ্দের কাজ বাস্তবায়ন হচ্ছে। কাজের নিয়ম অনুযায়ী, সাগর উপকূলের বেড়িবাঁধ ৭.৫ মিটার উচ্চতা আর শোল্ডারসহ ৪.৩ মিটার চওড়া, আর নদী উপকূলে ৬.৫ মিটার উচ্চতা আর ৪.৩ মিটার চওড়া হবে বলেও জানান পাউবো'র কর্মকর্তারা।
দেখা যায়,বেড়িবাঁধ নির্মাণ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন।বর্ষার আগেই যদি কাজ সম্পন্ন বা হয় তাহলে আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে উপজেলার পারকি এবং পরুয়াপাড়ার একাংশে বেড়িবাঁধে কোনো ব্লক স্থাপন করতে দেখা যাইনি।জিও ব্যাগ দিয়ে চলছে কোনো রকম।রায়পুর দক্ষিণ গহিরার কয়েকটি ওয়ার্ডে এখনো অনেক স্থানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয়নি।বিশেষ করে উঠান মাঝির ঘাট এবং বাইঘ্যারো ঘাট এলাকার বেড়িবাঁধ এখনো অদৃশ্যমান।যেখানে পুরোটাই বেড়িবাঁধের আওতায় আছে সেখানের বেড়িবাঁধের নিচে থাকা মসজিদ এবং কবরস্থানসহ সবকিছু এখন বিলিন হওয়ার পথে।
স্থানীয়রা জানান,পুরো উপকূলে স্থায়ী বেড়িবাঁধের আওতায় না আসায় আমরা উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর শুনলে এখনও আতংকিত হয়ে নির্ঘুম রাত পার করি।জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়ের আভাস পাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং এলাকার জনপ্রতিনিধিরা আমাদেরকে দেখতে আসলেও এবার জনপ্রতিনিধিদের কোনো খবর নেই।অনেক সময় বেড়িবাঁধের যেকোনো অংশে উত্তালসাগরের পানি ঢুকে যায় তাহলে আমাদের চাষাবাদ পশুপালন ঘরবাড়ি সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে।আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই।
উল্লেখ্য যে: এইদিনে ভয়াবহ ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়েছিল কক্সবাজার,মহেশখালী,চকরিয়া,বাঁশখালী, আনোয়ারা,সন্দ্বীপ,হাতিয়া,সীতাকুণ্ড পতেঙ্গাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা।বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিমি (১৫৫ মাইল/ঘণ্টা) এবং তার সাথে ৬ মিটার (২০ ফুট) উঁচু জলোচ্ছ্বাস।এই ঝড়ে মৃত্যুবরণ করেন ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জন মানুষ এবং তার চেয়েও বেশি মানুষ আহত হয়। আশ্রয়হীন হয়েছিল কোটি মানুষ। ক্ষয়ক্ষতির বিচারে এই ঘূর্ণিঝড় বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত।মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল ২২শে এপ্রিল থেকেই।২৪ এপ্রিল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে; ২৮ ও ২৯ এপ্রিল তীব্রতা বৃদ্ধি পেয়ে রাতে আঘাত হানে এবং এর গতিবেগ পৌঁছায় ঘণ্টায় ১৬০ মাইলে।আর সেই রাতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত কক্সবাজার-চট্টগ্রাম উপকূলে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৪০ থেকে ২৫০ কিলোমিটার এবং এ কারণে সৃষ্ট ৬ মিটার বা ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২৪২ জন।তবে বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও বেশি।সেই ঘূর্ণিঝড়ে মারা যায় প্রায় ২০ লাখ গবাদিপশু।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার