ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে ও পাওনা টাকা বিরোধের জেরে দুই খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ২:৫৯
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী জায়েদা খাতুন (৫৫)কে হত্যার অভিযোগে স্বামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। তার অসংলগ্ন বক্তব্যে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনাটি উদ্ঘাটন হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার সাদেকপুর গ্রামের উত্তর পাড়ার কুলিয়ার বাড়ির পাশের জমির আইল থেকে জায়েদার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু সাঈদের অপর স্ত্রীর এক সন্তানকেও আটক করা হয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় জায়েদা খাতুনকে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশের জমির আইলে ফেলে রাখা হয়। পরদিন মঙ্গলবার স্বামী আবু সাঈদ নিজেই প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যান। তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় পুলিশ সন্দেহ করে এবং তাকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ ও তার এক ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে অন্ডকোষে লাথি খেয়ে লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মন্ডলপাড়া এলাকার মোড়া বাড়ির বাসিন্দা গেদু মিয়ার ছেলে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের চাচাতো ভাই আশিকের কাছে তার স্ত্রী হাবিবা ২ হাজার টাকা পেতেন। ওই টাকা চাইতে গেলে লিটন ও আশিকের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আশিক লিটনের অন্ডকোষে লাথি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব