রাঙ্গামাটি পাল্পউড চেটেপুটে খাচ্ছেন সদর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ান
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির পাল্পউড ডিভিশন চেটেপুটে গিলে খাওয়ার অভিযোগ ওঠেছে রাঙ্গামাটির পাল্পউড ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান সাইফুল ইসলাম।
পাল্পউড ডিভিশনের ডিভিশনের ডিএফও সাজ্জাদুজ্জামান -পুরো পাল্পউড বিভাগের ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দিয়েছেন এই দেওয়ান সাইফুলকে।
লট বিক্রি থেকে শুরু করে সংরক্ষিত বনাঞ্চলে থাকা অবৈধ স্থাপনা থেকে মাসোহারা।
সংরক্ষিত বনভূমিতে করাতকল বসিয়ে মাসোহারা আদায় এবং গাছ ব্যববসায়ীদের সাথে অংশীদারত্বের ব্যবসা।
পছন্দনীয় ব্যবসায়ীদের কাছে ঝরে পরা,এবং জব্দকৃত গাছের লট বিক্রির সহযোগিতা সব কিছুই মূলত ডিএফও ---এর হয়ে এই সদর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান সাইফুল ইসলাম মেইনটেইন করে যাচ্ছেন বলে পাল্পউড ডিভিশন সূত্রে জানা গেছে।
সদর রেঞ্জে অবৈধ করাতকলে কোন ধরনের অভিযান পরিচালনা না করে করাতকলগুলি থেকে মাসিক মাসোহারা নিচ্ছেন সাইফুল ইসলাম দেওয়ান।
এবং সাইফুল ইসলাম দেওয়ানের হাতে ধরে দীর্ঘদিন ধরে পাল্পউড ডিভিশনে একাধিক বন অপরাধ সংঘটিত হলেও তিনি 'ম্যানেজ মানি'র মাধ্যমে মামলা দায়ের না করে সেগুলো নিষ্পত্তি করেন বলে সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে উপজাতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে গাছ নিলামে বিধিমতো প্রাধান্য দেয়ার কথা থাকলেও এই সাইফুল ইসলামের যোগসাজশে রাঙ্গামাটি পাল্পউড ডিভিশনের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।
২০২৫সালের ডিএফও সাজ্জাদুজ্জামান সাক্ষরিত ১৫/১০/২০২৫ এর তারিখের পত্রমূলের একটি নিলাম বিক্রির প্রক্রিয়ায় সদর রেঞ্জ ও রাইখালী রেঞ্জ সবকিছু নিয়ন্ত্রণ করলেও পরে সদর রেঞ্জের একক ক্ষমতায় নিলামে প্রভাব বিস্তার করার অভিযোগ পাওয়া যায়।
মূলত সদর রেঞ্জ কর্মকর্তা হওয়ার সুবাদে সাইফুল ইসলাম দেওয়া ডিএফও সাজ্জাদুজ্জামানের সহযোগিতায় প্রকল্প থেকে অর্থ হাতিয়ে নেয়া থেকে শুরু করে সব অনিয়মে ছক্কা চালাচ্ছে দূর্বার গতিতে।
প্রতিবেদক রাঙ্গামাটির পাল্পউড ডিভিশনের সদর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম দেওয়ানকে এসব বিষয়ে জানতে এক সপ্তাহে ধরে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে রিসিভ করলে প্রতিবেদকের পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত