ধামইরহাটে কৃষকের ৭৫ শতক জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ
নওগাঁর ধামইরহাট উপজেলায় কৃষকের ৭৫ শতাংশ জমিতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রাতে উপজেলার ধুরইল এলাকার ফসলি মাঠে এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সুত্র জানায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল সরদার পাড়া এলাকার মৃত শাহাদৎ সরদারের ছেলে কৃষক জয়নাল আবেদীন ধুরইল মৌজায় ৭৫ শতাংশ জমিতে ক্রয়সুত্রে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান রোপণ করেছিলেন। আর কিছুদিন পরে ধানগুলো কাটামাড়াই শেষে ঘরে তুলতেন কৃষক জয়নাল আবেদীন। গত ২৭ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে তার রোপণকৃত ৭৫ শতাংশ বোরো ধানের মধ্যে ৩০ শতাংশ ধানে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করেন প্রতিপক্ষরা। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকের আধাঁপাকা ধানগুলো নষ্ট হয়ে বিবর্ণ হয়ে পড়েছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও জানান, ওই জমি নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে আমার পূর্ব শত্রুতা ছিল রয়েছিল তার প্রতি বছরে আমার জমির ধান এভাবে স্প্রে করে নষ্ট করেন। এ বছরে তারা একই কাজ করেছেন। আমি আইনগত সহযোগিতায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ধুরইল এলাকার মোবাইদুল ইসলাম, মৌছদুল আলম, শাহজাহান আলী, আহসান হাবীব, নয়ন সরদার। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান