ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালিয়ায় স্কুল ঘরে গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:৩

নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালীন ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের উপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহতরা হলো—ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের অভিযোগ  ঝুঁকিপূর্ণ গাছটি আগে অপসারণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ক্ষুদ্ধ অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতসহ যাবতীয়  ব্যয় বহনের  নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। শিঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে গাফিলতি প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন