জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "মিডিয়া সন্ত্রাস" ও অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় ছাত্রফ্রন্টে সংগঠক সোহাগি সামিয়া ও সজিব আহমেদ জেনিচকে। এছাড়াও গত কয়েকদিন আগে ঘটে যাওয়া সাংবাদিক হেনস্থায় অভিযুক্ত বন্ধন কুমারকেও নেতৃত্ব দিচ্ছেন মিডিয়া সন্ত্রাসবিরোধী মিছিলে।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে এই জমায়েত ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। “মিডিয়া সন্ত্রাস নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” এবং “তথ্য সন্ত্রাস নিপাত যাক, গণমাধ্যম মুক্তি পাক”—এই স্লোগানগুলোকে সামনে রেখে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
এসময় ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, “কিছু সাংবাদিক আছেন যারা সবসময় সরকারি দলের হয়ে কাজ করে। যখন যে সরকার ক্ষমতায় থাকেন তারা সেই সরকারের পক্ষে কাজ করেন। আবার কিছু সাংবাদিক আছেন যারা নিজেদের রাজনৈতিক দলের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। এ ধরনের দলীয় আনুগত্যনির্ভর সাংবাদিকতার ভিড়ে জনগণের প্রকৃত সাংবাদিকরা হারিয়ে যাচ্ছেন। আমরা এমন সাংবাদিকতা চাই, যা জনগণের কথা বলবে, সত্য তুলে ধরবে এবং কোনো দলের নয়, মানুষের স্বার্থে কাজ করবে।”
এ কর্মসূচির প্রতিক্রিয়ায় শাখা ছাত্রশক্তির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য ফেসবুকে লিখেন, 'হঠাৎ একদল হাজির হয়েছে মিডিয়া সন্ত্রাস নিয়ে কথা বলতে। এই মানুষগুলোরও রাজনৈতিক পরিচয় আছে কিন্তু কাগজে কলমে নেই। তারাও কারো না কারো বি কিংবা সি টিম। তারাও নিজেদের আবার সাধারণ শিক্ষার্থী দাবি করে। যদি সত্যিই কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয়, তাহলে সেটা স্পষ্ট পরিচয়ে, পরিষ্কার যুক্তি দিয়ে করা উচিত। লুকিয়ে থেকে বা অস্পষ্ট ব্যানারের আড়ালে আন্দোলন করলে বরং প্রশ্নই বেশি ওঠে।'
তিনি আরও লিখেন, 'আর এই পুরো বিষয়ের প্রেক্ষাপটও ভাবার মতো। একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দিবেন, তাকে হেনস্তা করবেন। এসব কি আদৌ গ্রহণযোগ্য? দেশে যদি বারবার সাংবাদিকদের টার্গেট করা হয়, তাহলে এর পেছনে কারা আছে, কী উদ্দেশ্য এসব নিয়ে প্রশ্ন তোলা খুবই স্বাভাবিক। মতপ্রকাশের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি দায়িত্বশীল আচরণও জরুরি। প্রতিবাদ করতে হলে সেটাকে বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ করতে হবে। না হলে তা উল্টো বিভ্রান্তি আর সন্দেহই বাড়াবে।'
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য