শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
গাজীপুরের শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ব্যাটারীচালিত অটোরিক্সা ও সিএনজিচালিত অটোরিক্সার চালককে আটক করেছে।
নিহতরা হলেন নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার বিরিশিরি গ্রামের আবুল কাশেমের ছেলে গণি মিয়া (৩৮) ও শ্রীপুরের গুতারবাজার এলাকার আসাদুল্লাহর ছেলে স্কুল শিক্ষার্থী মনির হোসেন (১১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে মাওনা চৌরাস্তায় মাওনা-শ্রীপুর সড়কে তিনজন মোটরসাইকেল আরোহী একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সিটকে ট্রাকের নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালকের মাথা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা দুই আরোহীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুরের জৈনাবাজার-কালমেঘা সড়কের গুতার বাজার এলাকায় সড়কের পাশে হাঁটার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় মনির হোসেন (১১) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার সিএনজিসহ চালক ও মালিক দুলাল মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী