ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ১:৩৮

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কদমতলা, ও রাজাপুর গ্রামে পৃথক এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। এসময় গোয়ালে থাকা দুটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায় এবং অন্যটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কৃষক কবির হোসেন জানান, আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে তিনি গরু দুটি পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার অন্তত ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
​একই সময়ে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের একটি গরু এবং রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহিদুল হাওলাদারের একটি করে গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
এদিকে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরণখোলাসহ বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ঝোড়ো হাওয়ার কারণে মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়া ঝড়ের পর থেকে গ্রামাঞ্চলে দীর্ঘ কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

Aminur / Aminur

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত