দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযানের দাবি
নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাওরাঞ্চলে দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে সেগুলো ধ্বংসের দাবি জানানো হয়। হাওরে মা মাছ এবং পোনা মাছ নিধন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা আব্দুস সাকুর সাদীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল, জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাওরাঞ্চলে জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় এ পরিস্থিতি মোকাবেলায় আগাম পরিকল্পনা গ্রহণের দাবি তোলা হয়।
এ সময় সাংবাদিক হাফিজুর রহমান চয়ন বলেন, বর্তমানে হাওরে নতুন পানিতে মাছ ধরা পড়ছে এবং অধিকাংশ মাছেই ডিম রয়েছে। এ অবস্থায় অবৈধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা নিধন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি অভিযোগ করেন, মোহনগঞ্জ বাজারে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ অবৈধ জালের গুদাম রয়েছে, যেখান থেকে হাওরাঞ্চলে এসব জাল সরবরাহ করা হচ্ছে। এসব গুদাম চিহ্নিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সভায় ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
Aminur / Aminur
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার