ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

পিবিআইকে তদন্তের নির্দেশ

রাজবাড়ীতে নারী আইনজীবিকে ধর্ষণের চেষ্টা এসআই সহ ৫ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৪:৩৮

রিমাণ্ডে এনে নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে এক নারী আইনজীবিকে ধর্ষণের চেষ্টা ও তার কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবীর ঘটনায় পুলিশের এক সাব ইনস্পেক্টর (দারোগা) সহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালে ভুক্তভোগী ওই নারী আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এস.আই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান মামলায় অভিযুক্ত সকল আসামীকে অব্যাহতি দিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।  
মামলায় অভিযুক্ত আসামীরা হলো, রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের মৃত ইমাম শেখের ছেলে শেখ আব্দুল্লাহ, রাজশাহীর চরঘাট থানার চকবেলঘরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও রাজশাহী আরএমপি বোয়ালিয়া থানার প্রাক্তন সাব ইন্সপেক্টর (এসআই) ও ডিবি ডিএমপিতে কর্মরত মো. মাহফুজুর রহমান, লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের মো. ওয়াহিদ উল আলমের ছেলে ও বর্তমান রাজশাহী শাহমখদুম থানার শাহমখদুম এলাকার বাসিন্দা মো. জাহিদ উল আলম, রাজশাহীর রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মো. শাহিন ইসলাম মোল্যার ছেলে রোমান ইসলাম  ও মো. ছালাম।  
মামলার অভিযোগে প্রকাশ, ২০২৪ সালের ১ এপ্রিল দুপুর দেড়টা থেকে আড়াই টার দিকে রাজবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ট্রাফিক আইল্যান্ডের নিকট অভিযুক্ত আসামী দারোগা মাহফুজ একটি সৃজিত মামলায় ওই নারী আইনজীবীকে গ্রপ্তার করে। পরবর্তীতে ওইদিন রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময়ে (২ এপ্রিল) নারী আইনজীবিকে নিয়ে এসআই মাহফুজ রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় পৌঁছায়। যাবার পর থানায় একটি কক্ষে ওই আইনজীবীকে আটক রাখা হয়। তাকে আদালতে পাঠানো রাজশাহী মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই মাহফুজুর রহমান ২০২৪ সালের ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রিমান্ডে এনে নারী আইনজীবিকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে। রিমান্ডের সময় অন্য কোন সাধারণ লোকজন রিমান্ড কক্ষে উপস্থিত না থাকার আইনুনানুগ সুযোগ না থাকা সত্ত্বেও এসআই মাহফুজুর রহমান অন্যায় ভাবে রিমান্ডে নিয়ে রিমান্ডের কক্ষে শেখ আব্দুল্লাহ, জাহিদ উল আলম, রোমান ইসলাম ও মো. ছালামকে রিমান্ড স্থলে রাখে। 
অভিযোগ রয়েছে, রিমান্ড চলাকালীন সময়ে থানা হাজতে আটকে রেখে এসআই মাহফুজ সহ অন্যরা ১০০টাকা মূল্যের তিনটি নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে জীবননাশের হুমকি প্রদান করে এবং নানারুপ ভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তার নিকট ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এছাড়া রাজবাড়ী থেকে গ্রেফতার করে গভীর রাতে মাইক্রোবাসে রাজশাহী নিয়ে যাওয়ার পথে এসআই মাহফুজুর সহ অন্য আসামীরা ওই আইনজীবীর সাথে অশালীন আচরণ ও ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়ে রাজবাড়ী জেলা বারের সদস্য ভুক্তভোগী ওই আইনজীবী নিজে বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (মিসপি-৩০/২০২৫) দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ পূর্বক অভিযোগটি এফ.আই.আর হিসেবে গণ্য করার জন্য রাজবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে রাজবাড়ী থানায় ১৭ মার্চ, ২০২৫ একটি মামলা (থানার মামলা নং-২৬, জিআর-২৬/২৫) রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এস.আই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানকে দায়িত্ব অর্পণ করা হয়।
ভূক্তভোগী আইনজীবীর অভিযোগ, মামলায় পুলিশের একজন সাব-ইনস্পেক্টর আসামী থাকায় তদন্তকারী কর্মকর্তা বাদী ও তার মানীত স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করে আসামীদের সাথে যোগসাজশে একতরফাভাবে আদালতে চুড়ান্তভাবে প্রতিবেদন দাখিল করেন।
বুধবার (২৯ এপ্রিল) মামলার বাদী ওই ভুক্তভোগী নারী আইনজীবী রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী রিপোর্ট দাখিল করেন। রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. তহিদুল ইসলাম বাদীর দাখিলকৃত নারাজী আবেদন শুনানী শেষে মামলাটি পুনঃ তদন্তের জন্য পুলিশ সুপার, পিবিআই, ফরিদপুরকে নির্দেশ দেন। আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক। তাকে সহায়তা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস ও এ্যাড. মো. রফিকুল রইসলাম-২। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. জাহিদ উদ্দিন মোল্লা।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব