ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৪:৪৯

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৮ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক মামুন মোল্লা নড়াগাতী থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে  ঘটনার দিন বিকেলে সাংবাদিক মামুন মোল্যা ও তার সহকর্মী চৌধুরী জুয়েল রানা জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী কলাবাড়ীয়া গ্রামের আমিরুল ইসলামের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে নিউজ করতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে  অভিযুক্ত একই এলাকার আক্কাস মোল্যা (৬৫), মাফিজা বেগম (৫০), মো: মফিজুর মোল্যা (৩৫) ও সোহাগ মোল্যা (২১) সাংবাদিকদের অকথ্য  ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেন।  

জানা যায় ভুক্তভোগী আমিরুল ইসলামের বসতবাড়ির পাশে ধানী ও বাস্তবাড়ি মিলিয়ে মোট ৬৩ শতক জমি রয়েছে (যার এসএ দাগ নং৪০৯৮, ৮০৯৯ ও হাল দাগ নং ৬১১২, ৬১১১)। এর মধ্য থেকে প্রায় ২০ শতক জমি দীর্ঘ চার বছর ধরে অভিযুক্তরা জোরপূর্বক দখলে রেখেছে। এ নিয়ে একাধিকবার শালিস হলেও তারা না মেনে হুমকি দিতে থাকে। 

 সাংবাদিক মামুন মোল্যা অভিযোগে উল্লেখ করেছেন, তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। এ ছাড়া প্রকাশ্যে মিথ্যা অপবাদ দিয়ে তাদের করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি এ ঘটনা দেখে ও শোনে। নিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল রহিম বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়া দুঃখজনক। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয় হবে। তিনি আরো জানান, এ ঘটনায় পূর্বে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে গ্রাম্য শালিসের মাধ্যমে আপোষ-মীমাংসায় পৌঁছায়। সেই আপোষনামার একটি কপি থানায় জমা দেওয়ার পর আদালতে প্রেরণ করা হলে জিডিটি খারিজ হয়ে যায়। তবে পুনরায় জোরপূর্বক জমি দখল করলে ভুক্তভোগী পক্ষ মামলা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন