বোয়ালমারীতে তিন সন্তানের জননীকে জবাই করে হত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে নিলুফার ইয়াসমিন(৪০) নামে তিন সন্তানের এক জননীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। জবাই করে হত্যার পর ওই গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রাখে ঘাতকরা। বৃহস্পতিবার রাত ৮ টায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামে। জানাযায়,নিহত নিলুফা ইয়াসমিন উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে। তার স্বামী আবুল খায়ের ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য। তিনিও গত বছর মারা গিয়েছেন।
নিলুফা ইয়াসমিনের মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়ায়। ইমরান (২০) ও অন্তর (১৮) নামে তার দুই ছেলে জাহাজে চাকুরী করেন। আঁধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন। দুপুরের পর থেকে ফোনে নিলুফাকে পাওয়া যাচ্ছিলো না। ফলে নিলুফার মা সন্ধ্যার পর আঁধারকোঠায় অবস্থিত মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকের টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত ৮টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা
Link Copied