ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৭:১৫

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনের লক্ষ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপি (৩০ এপ্রিল) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠনটি উদযাপিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪৫ জন হাফেজ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তিনজন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্য থেকেই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমেদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআন মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপ-পরিচালক মোঃ আশিকুজ্জামান। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?