ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত বিলের নামে অর্থ আদায়, পল্লীবিদ্যুতের ডিজিএমকে আইনি নোটিশ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ১২:২

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. ইমদাদুল হককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার নেত্রকোনা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম তার মক্কেল ফিস ফিড মিল নামে প্রতিষ্ঠানের মালিক লতিফুর রহমানের পক্ষে এ নোটিশ দেন। 

ভুক্তভোগী লতিফুর রহমান মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য। মোহনগঞ্জ  পৌরশহরের পালেহা এলাকায় ফিস ফিড মিল নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রস্তুত করা একটি বিলে ওই প্রতিষ্ঠানের ব্যবহৃত বিদ্যুৎ ১৫,০৫০ ইউনিট দেখিয়ে ৪৯ হাজার ৬৬৯ টাকা পরিশোধের দাবি করা হয়। তবে পূর্ববর্তী বিলের সঙ্গে অসামঞ্জস্য থাকায় গ্রাহক লতিফুর রহমান আপত্তি তুললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মিটারটি পুড়ে গেছে এবং নতুন মিটার সংযোগ দিলে পুরোনো রিডিং পাওয়া যাবে।

অভিযোগে বলা হয়, ২০ থেকে ২২ দিন পর একটি প্রত্যয়নপত্রে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ১২,২০৫ ইউনিট উল্লেখ করা হয়। এতে দেখা যায়, প্রকৃত ব্যবহারের চেয়ে ২,৮৪৫ ইউনিট বেশি দেখিয়ে প্রায় ৩০ হাজার ৬১২ টাকা অতিরিক্ত বিল করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অতিরিক্ত বিল পরিশোধ না করলে পুড়ে যাওয়া মিটার পরিবর্তন করা হবে না-এমন মৌখিক চাপের কারণে লতিফুর রহমান বাধ্য হয়ে বিলম্ব ফিসহ পুরো ৪৯ হাজার ৬৬৯ টাকা পরিশোধ করেন। এ কারণে তার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ে।

পরে নতুন মিটার সংযোগ দেওয়ার পর প্রকৃত ব্যবহৃত ইউনিট ১২,২০৫ বলে নিশ্চিত হওয়া যায়। এরপরও অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরতের কোনো উদ্যোগ না নিয়ে মার্চ মাসের নতুন বিল পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনে কেন তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে না-তার লিখিত জবাব সাত কর্মদিবসের মধ্যে দিতে নোটিশে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ভুক্তভোগী লতিফুর রহমান আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণা করে আমার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। বিষয়টি ডিজিএমকে জানানোর পরও কোন প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ বিষয়ে মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. ইমদাদুল হক বলেন, আইনি নোটিশের বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। তবে এখনও হাতে পাইনি। পাওয়ার পর যথাযথ নিয়মে এর জবান দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার