ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

হাকালুকি হাওরে ৫ শতাধিক হেক্টরে নিমজ্জিত কৃষকের স্বপ্ন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৩:৪৪

টানা বর্ষণ, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাকালুকি হাওরপাড়ের বড়লেখা উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বোরো ফসল তলিয়ে যাওয়ার আশংকায় ইতিমধ্যে কৃষকরা প্রায় ৮০ ভাগ জমির আধাপাকা ধান কেটে নিয়ে গেছেন। ২০ ভাগ পাকা-আধাপাকা ধান অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। ফসলের ক্ষতিতে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখিন হাজার হাজার প্রান্তিক কৃষক।

বৈরী আবহাওয়ায় ভারি বর্ষণ আর বজ্রপাত মাথায় নিয়ে হাঁটু ও কোমর পানিতে নেমে কৃষকরা আধাপাকা বোরো ধান কাটায় ঝাপিয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষকদের দ্রুত ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব ও উপজেলা কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বড়লেখায় ৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। এর মধ্যে ৩ হাজার ৬৯৫ হেক্টর হাকালুকি হাওর এলাকায় এবং ১ হাজার ৯৩০ হেক্টর নন-হাওর এলাকায়। ধানে ঘোড় বেরুতেই শুরু হয় টানা বৃষ্টিপাত ও বর্ষণ। বিশেষ করে হাকালুকি হাওরাঞ্চলের বোরো ক্ষেত ভারি বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার আশংকা থাকে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ার আশংকায় প্রায় ৩ হাজার হেক্টরের আধাপাকা ধান কেটে নেন কৃষকরা। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সিংহভাগ অর্ধনিমজ্জিত ও আংশিক নিমজ্জিত হয়ে গেছে অবশিষ্ট ৫ শতাধিক হেক্টরের বোরো ধান। ফলে বাধ্য হয়ে হাঁটু পানি ও কোমর পানিতে নেমে কৃষকরা পাকা ও অর্ধপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। কৃষকরা বলছেন টানা বর্ষণ আর পাহাড়ি ঢল হাকালুকিতে ৫ শতাধিক হেক্টরের নিমজ্জিত আধাপাকা ধান কাটছেন কৃষকরা সম্পূর্ণ প্যকার অপেক্ষ্য করলে পুরো ধানই নিমজ্জিত হয়ে যাবে। তখন একটি ধানও ঘরে তোলা সম্ভব হবে না। তাই লোকসান হলেও আধাপাকা ধান কেটে নিচ্ছেন।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া, খাগটেকা, কামিলপুর, দাসেরবাজার ইউনিয়নের মাইজুমজুড়ি, বর্নি ইউনিয়নের দ্বিতীয়ারদেহী, নোয়াগাও, সুজানগর ইউনিয়নের কটালি বিল (আমবাড়ি, বাঘমারা), তালিমপুর ইউনিয়নের টেকাহালী, বাগিরপার, পোয়ালা বিল, দুধাই বিল, শ্রীরামপুর ও ধর্মদেহী এলাকায় কৃষকদের পানিতে তলিয়ে যাওয়া আধাপাকা ধান কাটতে দেখা গেছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন জানান, আবহাওয়া অধিদপ্তরের দুর্যোগের সতর্কবার্তায় দ্রুত ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়েছেন। অনেকে আধাপাকা ধান কেটে নিয়েছেন। এতে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে হাকালুকি পাড়ের প্রায় ৯০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। অবশিষ্ট বেশ কয়েক হেক্টরের ধান কোথাও সম্পূর্ণ নিমজ্জিত, আংশিক নিমজ্জিত। তবে কৃষকরা নানা প্রতিকুলতার মধ্যেও ধান কেটে ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা