নাগেশ্বরীতে জাতীয় শ্রমিক দিবস পালিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্য প্রদান, র্যালি, আলোচনা সভা ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা, কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী,কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী -ভোগডাঙা সমন্বয় উপকমিটি সদস্যগণ।
এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক, নির্মাণ শ্রমিকরাও এ র্যালিতে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও নাগেশ্বরী উপজেলা শ্রমিক ইউনিয়নের আহবায়ক রফিকুল ইসলামসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা এবং বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। এ সময় শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা ও শ্রমিকদের নির্যাতন বন্ধ সহ শ্রমিকদের পাওনা অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ