মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
মহান মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কোনাবাড়ি বাসী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
বাবুল হোসেন ফাউন্ডেশন ও পিজ্জা মেকারের সার্বিক সহযোগিতায় মিডিয়া পার্টনার ছিলো কোনাবাড়ি প্রেসক্লাব। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। আয়োজনের মাধ্যমে এলাকাবাসী, কারখানা শ্রমিক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয়, চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হয়৷
আয়োজকরা বলেন, আজ মহান মে দিবস। শ্রমিকরা আজ সবাই ছুটিতে রয়েছে। এলাকার দরিদ্র মানুষ, গার্মেন্ট কারখানা শ্রমিকরা অনেকেই তাদের রক্তের গ্রুপ জানেন না। অনেকেরই চোখে সমস্যা কিন্তু সঠিকভাবে পরীক্ষা করেন না৷ এজন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি। রক্তের গ্রুপ পরীক্ষাসহ চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়েছে। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়েছে।
কোনাবাড়ি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, কোনাবাড়ি বাসী গ্রুপে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন৷ পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেন৷ তাদের এ আয়োজন সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য এসেছি৷ তাদের সকল ভালো কাজে থাকবো।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক