ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন

ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৫:১৭
রাজধানী ডেমরা স্টাফ কোয়াটার  বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২২০৯)
ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়শুক্রবার(১ মে) সকাল ৯: টায় আলেপ খান ফাউন্ডেশন মার্কেট হইতে সারুলিয়া, রাণীমহল, মাদরাসা রোড, ব্যাংক কলোনি হয়ে তায়েব আলী রোড হয়ে আমতলা বড় ভাংঙ্গা, হাজীনগর, বামৈল, স্টাফ কোয়াটার গিয়ে শেষ হয়।
 
পরে বেলা ১১ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনাসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক  আনিসুজ্জামান (জামান) সভাপতিত্ব করেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানার কমিটির সভাপতি মোঃ ইউনুস হাওলাদার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাওলাদার। 
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানার কমিটির সভাপতি মোঃ ইউনুস হাওলাদার তিনি  তার বক্তব্যে বলেন, ২০১৬ সাল পর্যন্ত আমরা নির্মাণ শ্রমিক অধিকার আদায় নিয়ে কাজ করেছি এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১২ দফা দাবি করি। আমরা বাংলাদেশের নির্মাণ কাজ করি। বহুতল ভবন, অফিস-আদালত, বাসস্থান, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ইত্যাদি রং, গ্রীল, টাইলস, সেনেটারী, দরজা-জানালা, থাইসহ বিভিন্ন প্রকার নির্মাণ কাজ করে থাকি এবং এসব কাজের সাথে জড়িত। আমরা বাংলাদেশের নাগরিক। কাগজে-কলমে আমরা ৩৫ লক্ষ পরিবার। সরকারি ভাবে আমরা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাই না। তাই আমাদের নির্মাণ শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি। নিম্নে পেশ করা হলো: (১) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের শ্রমিক আইন অনুযায়ী কোনো শ্রমিক কর্মস্থলে আহত বা নিহত হলে, ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ছিলো। এখন কোনো শ্রমিক কর্মস্থলে আহত বা নিহত হলে, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ। হিসাবে ১০-১৫ লক্ষ টাকা ধার্য করতে হবে। (২)বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে (৩) নদী ভাঙ্গা দূর্যোগে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে (৪)প্রত্যেক শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে হবে। (৫)রেশন ব্যবস্থায় প্রতি শ্রমিককে অন্তর্ভুক্ত করতে হবে।(৬)শতকরা ৩০% কাজের মজুরী বাড়াতে হবে। (৭) সরকারি শ্রমিকদের সাধারন ছুটি ১৬৫ দিন, প্রাইভেট কোম্পানির শ্রমিকের সাধারন ছুটি ১০৪ দিন। এখানে সরকারি ও বেসরকারি দুই শ্রমিকই বছরে ২টি বোনাস পায়। আমরা নির্মাণ শ্রমিক হিসেবে কোনো সাধারন ছুটি পাইনা। তাই আমাদের বছরে ৫২ দিনের সাধারন ছুটির ব্যবস্থা করা হোক(৮)নির্মাণ শ্রমিক হিসেবে প্রায় সময় আমাদের রড, সিমেন্ট, রং সহ রাসায়নিক পদার্থ যুক্ত পণ্য দিয়ে কাজ করে দূর্ঘটনার শিকার হতে হয়। তখন আমরা সরকারি কোনো সহযোগিতা পাইনা। তাই আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। (৯)প্রতি শ্রমিকের নির্মাণ কর্মস্থলে সেফটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। (১০) প্রবাসী নির্মাণ শ্রমিকদের বিদেশে যাতায়াত ব্যবস্থায় স্বল্প পরিমান খরচ নির্ধারন করতে হবে।
(১১)প্রবাসী শ্রমিক যারা কর্মস্থলে নির্যাতিত হচ্ছে তাদের সহযোগিতা দিয়ে সঠিক ব্যবস্থা গ্রহন করতে
হবে(১২) প্রতি খাতের শ্রমিকদের মতো, নির্মাণ শ্রমিকদের জন্যও বাজেট তৈরি করে শিল্প খাতে বাংলাদেশে নির্মাণ শ্রমিক ফেডারেশেরে নাম যুক্ত করতে হবে। বর্তমান যোগ্য মূল্য বাজার হিসাবে সাধারণ একজন শ্রমিকের নূন্যতম ১০০০ (এক হাজার) টাকা এবং একজন লেবার পারিশ্রমিক হওয়া উচিত নূন্যতম ৮০০ (আটশত) টাকা।
 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানার কমিটির নেতা সদস্য শ্রমিকসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না

মানহীন ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য: ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসপাতালের অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি নিরূপণে রাজউকে সমন্বয় ও পর্যালোচনা সভা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

টেকসই নগর উন্নয়নে রাজউকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

রাজউকের পরিদর্শনে পাঁচ হাসপাতালে গুরুতর অনিয়ম

মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য পারভেজ গ্রেপ্তার

হাইকোর্টের রায় কে বৃদ্ধাঙ্গুলি" মিরপূর ২ লাভ রোডে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের