জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক (৪৮) অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (৩২), পিতা মো. ফুলবর রহমান, তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই বিকৃত ছবিটি পোস্ট করেন। পোস্টটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। তারা গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ