ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৫:২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক বিধবা নারীর দোকান ও জমি দখলের অভিযোগ ওঠেছে। গত ৫ আগস্টের পর কয়েক দফায় ওই নারী ও তার ছেলে-মেয়েকে মারধর এবং ৪ ঘন্টা আটক রাখার অভিযোগও রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নাম ব্যবহার করে ওই ছাত্রদল নেতা আজমীরের অব্যহত হুমকি ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনায় ভুগছেন এ পরিবারটি।

শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি বিধবা নারী পারুল আক্তার। 

পারুল আক্তার বলেন, তার স্বামীর জীবদ্দশায় কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাটে একটি মার্কেটসহ মোট ১৫৫ শতাংশ জায়গা তিনি (পারুল) ও তার ছেলে মেয়েদের রেজিস্ট্রি করে দেন। এছাড়া সুবর্ণচরে আরও তিন একর জমি রেজিস্ট্রি করে দেন। ২০২৩ সালের ২৩ এপ্রিল মারা যান তাঁর স্বামী। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রদল নেতা আজমীর ওই নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় ওই নেতারা নেতৃত্বে সন্ত্রাসীরা কয়েক দফায় তাদেরকে মারধর করে জখম করে। এক পর্যায়ে শান্তির হাটের মার্কেটের সবগুলো দোকান আজমীর দখলে নেন। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে তালাবদ্ধ রাখার পর বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন’সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী গিয়ে তাদের উদ্ধার করে। 

তিনি আরও অভিযোগ করেন, সুবর্ণচরের চাষের জমিগুলোও তার লোকজন দিয়ে দখল করে নেন আজমীর। এসব ঘটনায় তিনি থানা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং রাজনৈতিক নেতাদের কাছে গিয়েও কোনো সমাধান পাননি। উল্টো ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে বলে অভিযোগ করে তিনি। বর্তমানে তিনি তার ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদ ফখরুল ইসলাম, সংশ্লিষ্ট প্রশাসন, বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আজমীরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩