শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ মে সকাল সাড়ে ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন,‘ শ্রমিক ন্যায্য মজুরি তাদের অধিকার, এটি কারো দয়া নয়।’ সমাবেশ জেলা ওলামা বিভাগের সভাপতি একে এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়ের আমির আতাউর রহমান, সেক্রেটারী রেজুয়ান হোসেন, পৌর সহ-সেক্রেটারী আবু সাঈদ সিদ্দিীকী প্রমুখ বক্তব্য প্রদান করেন। শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অপরদিকে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের নিয়ে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক উপদেষ্টা ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান প্রমূখ। এছাড়াও সকাল ৮ টায় উপজেলা বিএনপির রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সংগঠনের উপদেষ্টা ইব্রাহীম হোসেন ও যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের নেতৃতে বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক মেহেরুল হাসান মেবুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান