ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বৃষ্টির ভেতরও থামেনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১২:৫০
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বালিশিরা ভ্যালির বিভিন্ন চা বাগান থেকে বাস, ট্রাক,সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরযোগে হাজারো শ্রমিক জড়ো হন শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় উপচে পড়া ভিড়। শ্রমিকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের সার্বজনীন নাট মন্দির প্রাঙ্গণ।
গত শুক্রবার দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন-এর বালিশিরা ভ্যালীর উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা।
সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন, জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী, ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কথা কন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, প্রায় দেড় থেকে দুই শতাব্দী ধরে চা বাগানে বসবাস করলেও শ্রমিকরা এখনো ভূমির অধিকার থেকে বঞ্চিত। তারা কার্যত অনিশ্চিত ও অস্থায়ী জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন। স্বাস্থ্যসেবার নিম্নমান, শিক্ষার সীমিত সুযোগ এবং মৌলিক সুবিধার অভাব শ্রমিকদের জীবনে দীর্ঘদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে শ্রমিক নেতারা মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার বাস্তবায়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং শ্রমিক সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের দাবি জানান। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত টয়লেট, স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি এবং কাজের সময় রেইনকোট প্রদানের বিষয়েও জোর দেন তারা।
সভাপতির বক্তব্যে বিজয় হাজরা বলেন, 'প্রতিবছর মে দিবসে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরি, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার আমরা কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।' তিনি দুর্যোগের সময় শ্রমিকদের নিরাপত্তার জন্য দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, 'চা বাগানের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সংসদ সদস্য হওয়ার আগে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি, এখন সরকারি উদ্যোগে তাদের উন্নয়নে কাজ করবো। ইতোমধ্যে সংসদে তাদের বিষয়টি একাধিকবার উত্থাপন করেছি এবং ভবিষ্যতেও করবো।'
বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া আলোচনা সভা শেষে শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক