ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১:৩৮

পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে গতকাল বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বালক ও বালিকা উভয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়|

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক- বালিকা) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

উপজেলা শিক্ষা অফিসার নজরুর ইসলাম এর সার্বিক তত্ত্ববধানে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক আনিছুর রহমান, ইকবাল হোসেন সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ|  

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলে অংশ নেয়| উপজেলা পর্যায়ে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের খেলায় জোতদেবীকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়| খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার প্রদান করা হয়|

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব| কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই| তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে|

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি