শাহাদাত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি পরিবারের সদস্যদের
ঢাকার সাভারের বাখুত্তা এলাকার দরিদ্র পরিবারের সন্তান শাহাদাত হোসেন সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে নিষ্ঠার সাথে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তার অবস্থান ছিল ‘জিরো টলারেন্স’। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ চলছিল।
গত ১৬ এপ্রিল স্বপ্ন নিবাস হাউজিং প্রকল্পের মালিকপক্ষ শাহাদাতকে ফোন করে জানায়, সেখানে কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করছে। পরিস্থিতি মোকাবেলায় শাহাদাত ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে ১৫-২০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় শাহাদাত হোসেনের মৃত্যুটা সন্দেহজনক বলে জনমানে প্রশ্ন ওঠায় সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি পরিবারের সদস্যদের।
নিহত শাহাদাতের মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চরম উদ্বেগ, শোক ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে শাহাদাতকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
পরিবারের অভিযোগ, শাহাদাতকে কৌশলে ঘটনাস্থলে নেওয়া হয় এবং পরবর্তীতে তিনি নির্মম ঘটনার শিকার হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এই ঘটনায় নিহত শাহাদাত হোসেনর মাতা মিনারা বেগম বাদী হয়ে ১৬/০৪/২৬ তাং এ কেরানীগঞ্জ মডেল থানাতে একটি মামলা দায়ের কারেন
শাহাদাতের স্ত্রী ও স্বজনরা বলেন, আমরা সঠিক তদন্ত চাই। যারা পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারিয়ে ন্যায়বিচারের জন্য ঘুরতে না হয়।
এলাকাবাসীরও দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনতে হবে। কোনো প্রভাবশালী মহল বা সন্ত্রাসী চক্র যেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও স্থানীয়দের মতামত অনুসন্ধান করতে গেলে সমস্ত কথা সামনে আসে বিষয়টা চাঞ্চল্য গোল পরিচিতি বিরাজ করছে এলাকাবাসীর মনে ।
ন্যায়বিচারের আকুতি প্রতিদিন নতুন করে প্রশ্ন তুলছে মানুষ কেন মানুষের জীবন এভাবে কেড়ে নেয়? স্বামী হারানোর অসহনীয় বেদনা বুকে নিয়ে সনি আক্তার আজ আদালতের বারান্দায় দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন করছেন, আমি কি আমার স্বামী হত্যার ন্যায়বিচার পাব?
দুই নিষ্পাপ শিশু আজও বুঝে উঠতে পারেনি তাদের বাবার অনুপস্থিতির গভীরতা, কিন্তু ভবিষ্যতে এই শূন্যতাই হবে তাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। তাদের চোখের অশ্রু, মায়ের অপেক্ষা আর একটি পরিবারের ভেঙে পড়া স্বপ্ন এখন সমাজের বিবেকের কাছে বিচার চায়।
এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও পুলিশ প্রশাসনের তদন্ত নিয়ে ধীরগতি আছে বলে জানা যায়।
এখন প্রশ্ন একটাই—শাহাদাত হত্যার বিচার কি সত্যিই হবে, নাকি আদালতের বারান্দায় দাঁড়িয়ে সনি আক্তারের অপেক্ষা আরও দীর্ঘ হবে? সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আজ পরিবারের একটাই দাবি—দুই নবজাতক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এই বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম কে জানলে জানতে চাইলে তিনি বলেন মামলা নিয়ে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত তথ্যে সংগ্রহের স্বার্থে আমরা আরো তদন্ত কার্যক্রম শেষ করে আইনগত ব্যবস্থা নেব।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied